Web Analytics
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় মিও হুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত ও, কিয়াও সোয়ে ও এবং কিয়াও সোয়ার ও রয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেছেন।

মিলিব্যান্ড বলেন, গণহত্যার মতো ভয়াবহ অপরাধের প্রতিক্রিয়ায় মূল্যবোধের প্রতিফলন এবং কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যার সময় সামরিক বাহিনীর প্রধান থাকা বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বহু নৃশংসতার জন্য সরাসরি দায়ী এবং ২০২১ সালেই যুক্তরাজ্য তাঁকে নিষেধাজ্ঞা দেয়। মিয়ানমার অবশ্য তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাজ্য মিয়ানমারকে মানবাধিকার লঙ্ঘন বন্ধ, অপরাধীদের তদন্ত-বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মিলিব্যান্ড অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা থামানো, মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়া, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং অংশগ্রহণমূলক সংলাপ শুরুর কথা বলেন। উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন আনার কথাও জানিয়েছেন তিনি। যুক্তরাজ্য এ সপ্তাহে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।