Web Analytics
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করার প্রশাসনিক নির্দেশনার প্রতিবাদে শিক্ষার্থীরা বৃহস্পতিবার ক্যাম্পাসে গরু ভোজের কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়। গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে বিতর্কের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিষেধাজ্ঞা দেয়।

পোস্টে কর্মসূচির স্থান হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা উল্লেখ করা হয়েছে এবং অংশগ্রহণের জন্য ৭০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের এজিএস মাসুদ রানা তাঁর ফেসবুক আইডিতে পোস্টটি শেয়ার করেন। জবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখও পোস্টটি শেয়ার করেন। তাঁদের শেয়ার করা পোস্টের লিংকে নিবন্ধনের জন্য গুগল ফরমও ছিল।

বুধবার ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে ডিএসসিসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। সোমবার মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের নৈশভোজে গরুর মাংস রান্না নিয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে বিতর্ক ও বিক্ষোভ হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।