Web Analytics
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের ভবিষ্যৎ শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর নির্ভরশীল। শুক্রবার লালমনিরহাট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার মাদ্রাসা, কারিগরি শিক্ষা ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষার মান বাড়লেই বাংলাদেশ বদলাবে।

মন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়বে। তাই তাদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দুলু শিক্ষকদের জাতি গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে বলেন, তাদের আন্তরিকতা ও নিষ্ঠার ওপর একটি প্রজন্মের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে। সভায় লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান ও জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. মমিনুল হক বক্তব্য দেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।