সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামে ব্যাটারিচালিত টমটম গাড়ির চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালু মিয়া ওই গ্রামের মৃত জাহিদ উল্লাহর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাঘময়না গ্রামের মকবুল হোসেনের বাড়িতে তার ছেলে মো. সাজু মিয়ার টমটম গাড়ির চার্জার খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন লালু মিয়া এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।