দক্ষিণ লেবাননে সহিংসতার মাত্রা কিছুটা কমলেও হিজবুল্লাহ ঘোষণা করেছে, তারা কোনো একতরফা যুদ্ধবিরতি মেনে নেবে না। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বিমান হামলা আগের তুলনায় কমেছে, তবে সাম্প্রতিক ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এর জবাবে হিজবুল্লাহ পাল্টা হামলা চালিয়ে জানিয়েছে, তারা একতরফাভাবে হামলা বন্ধ করবে না। ইসরাইলি সেনাবাহিনী স্বীকার করেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর দুটি হামলায় তাদের একজন সেনা নিহত ও কয়েকজন আহত হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতার পর হিজবুল্লাহ নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী মনে করছে। সংগঠনটির ধারণা, এই চুক্তির মাধ্যমে ইরান কৌশলগত সুবিধা পেয়েছে, যা হিজবুল্লাহকেও শক্তিশালী করেছে। হিজবুল্লাহ ইসরাইলকে জানিয়েছে, আলোচনার একমাত্র বিষয় পারস্পরিক নিরাপত্তা, এর বাইরে তারা কোনো ছাড় দেবে না।
সংগঠনটি লেবানন সরকারকেও জানিয়েছে, তারা নিরস্ত্রীকরণ মেনে নেবে না। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, স্থায়ী সমাধান না হলে সীমান্তে আবারও সংঘাত বাড়তে পারে।