Web Analytics
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ওমান উপকূলের কাছে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি এন পিসে হামলায় ১২ জন ভারতীয় নাবিক আহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার জাহাজটি লক্ষ্য করে হামলা চালানো হয়। জাহাজটিতে ১৯ জন নাবিক ছিলেন, তাঁদের মধ্যে ১৭ জন ভারতীয়। হামলার পর সব নাবিককে নিরাপদে উদ্ধার করে ওমানের খাসাব বন্দরে নেওয়া হয়েছে।

হামলার পেছনে কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়। নয়াদিল্লি ঘটনার নিন্দা জানিয়েছে এবং ভারতীয় নাবিকদের দ্রুত উদ্ধারের পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করায় ওমান প্রশাসনকে ধন্যবাদ দিয়েছে। হরমুজ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে বারবার হামলা ও নাবিক হতাহতের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্রে উদ্ধৃত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শুরু থেকে ওই অঞ্চলে ধারাবাহিকভাবে জাহাজে হামলা হচ্ছে। সোমবার কুয়েতের পতাকাবাহী এমটি কাজিমা থ্রি এবং লাইবেরিয়ার পতাকাবাহী লিপসি নামের দুটি তেলবাহী ট্যাঙ্কার হামলার শিকার হয়। কুয়েতের জাহাজটি থেকে পাঁচ ভারতীয় নাবিককেও ওমান প্রশাসন উদ্ধার করেছে। ভারত বলেছে, এসব হামলা বন্ধ করে নৌপথকে আরও নিরাপদ ও মসৃণ করতে হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।