Web Analytics
২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে পরিচালিত ‘অপারেশন সিকিউর শাপলা’র ১৩ বছর পরও নিহতদের পরিবারগুলো দারিদ্র্য ও শোকে দিন কাটাচ্ছে। অভিযানে পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়ে অনেক পরিবার চরম অর্থকষ্টে পড়েছে। কেউ কেউ ঋণের বোঝায় জর্জরিত, কেউ আবার চিকিৎসা ও আশ্রয়ের অভাবে মানবেতর জীবনযাপন করছে। অধিকাংশ পরিবার কোনো সরকারি সহায়তা বা স্বীকৃতি পায়নি এবং এখনো সেই রাতের ভয়াবহ স্মৃতি বহন করছে।

প্রতিবেদনে কয়েকটি শহীদ পরিবারের বর্ণনায় উঠে এসেছে তাদের আর্থিক ও মানসিক বিপর্যয়ের চিত্র। তৎকালীন সরকার ঘটনাস্থলে কোনো মৃত্যুর ঘটনা অস্বীকার করেছিল, যদিও হিউম্যান রাইটস ওয়াচ ও অধিকার সংস্থা অন্তত কয়েক ডজন মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল। রাষ্ট্রীয়ভাবে তদন্ত বন্ধ রাখা হয় এবং গণমাধ্যমে প্রচারও নিয়ন্ত্রিত ছিল।

২০২৪ সালের আগস্টে স্বৈরাচারী সরকারের পতনের পর ভুক্তভোগী পরিবারগুলো এখন নতুন করে বিচার ও আন্তর্জাতিক স্বীকৃতির আশায় রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।