Web Analytics
ইসরাইলি বিমান হামলায় তেহরানের জ্বালানি ডিপো ধ্বংস হয়ে তেল শহরের পয়োনিষ্কাশন ব্যবস্থায় মিশে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে নর্দমার ভেতর দিয়ে আগুনের শিখা বয়ে যাচ্ছে। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশের কারাজসহ তিনটি এলাকায় তাদের জ্বালানি ডিপো ইসরাইলি হামলার শিকার হয়েছে।

বিস্ফোরণের পর বাতাসে ছড়িয়ে পড়া রাসায়নিকের কারণে বিষাক্ত বৃষ্টির আশঙ্কায় রেড ক্রিসেন্ট সোসাইটি জরুরি সতর্কতা জারি করেছে। সংস্থাটি নাগরিকদের বৃষ্টির সময় ঘরে থাকার, গাছের নিচে আশ্রয় না নেওয়ার এবং ত্বকে বৃষ্টির পানি লাগলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলার পরামর্শ দিয়েছে। এছাড়া ভেজা পোশাক সিল করা ব্যাগে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় তেহরানের গভর্নর প্রতিদিনের তেল কোটা ৩০ লিটার থেকে কমিয়ে ২০ লিটার করেছেন। তিনি জানিয়েছেন, এই সীমাবদ্ধতা সাময়িক এবং দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।