Web Analytics
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের মানুষের চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসাসেবা সম্প্রসারণ যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত ও বহুমুখী সচেতনতামূলক কার্যক্রম। রোববার ঢাকার একটি হোটেলে বাংলাদেশের চক্ষুস্বাস্থ্যবিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

মন্ত্রী বলেন, চক্ষুরোগের ঝুঁকি কমাতে চোখের স্বাস্থ্যকে আলাদাভাবে দেখলে চলবে না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগসহ সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি একসঙ্গে বিবেচনা করতে হবে। তিনি বলেন, সবার স্বাস্থ্য সুরক্ষা একা সরকারের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়; তাই সব পর্যায়ে সচেতনতা বাড়ানো এবং প্রত্যেকের নিয়মিত নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি।

তিনি উল্লেখ করেন, ডায়াবেটিসে চোখ ও কিডনির ক্ষতি হতে পারে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। অনেকের জন্য ছানি অস্ত্রোপচার ব্যয়বহুল বলেও তিনি জানান। রোগ প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বিভিন্ন রোগের বিশেষজ্ঞদের সমন্বয়ে প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।