Web Analytics
ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ ইতালির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিতের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটি নেতানিয়াহু সরকারের আরেকটি লজ্জাজনক ব্যর্থতা এবং পররাষ্ট্রমন্ত্রীর কার্যক্রম কার্যত অস্তিত্বহীন। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে লাপিদ উল্লেখ করেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বামপন্থী নন, বরং ডানপন্থী রক্ষণশীল শিবিরের নেত্রী, যিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা বোঝেন। তবুও ইসরাইল সরকার এমন দেশগুলোর সঙ্গেও সম্পর্ক রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যারা স্বাভাবিকভাবে মিত্র হওয়ার কথা। ২০০৬ সালে অনুমোদিত এই প্রতিরক্ষা চুক্তি প্রতি পাঁচ বছর পর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল এবং এতে প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রশিক্ষণ, গবেষণা ও প্রযুক্তি খাতে সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল।

ইউরোপে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে ইতালি অন্যতম হলেও সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরাইলের হামলার সমালোচনা করেছে মেলোনি সরকার, যার প্রভাব দুই দেশের সম্পর্কে পড়তে শুরু করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।