রাজধানীর এক কলেজছাত্রীকে লঞ্চের কেবিনে ধর্ষণের মামলায় গ্রেপ্তার আসামি মোহাম্মদ নুরুজ্জামান মিঠু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একই দিনে অপর আসামি মোহাম্মদ সাকিব উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। নুরুজ্জামান স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মতি জানান। তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক মোহাম্মদ মশিউল আলম তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন এবং সাকিবের সাত দিনের রিমান্ড চান। আদালত নুরুজ্জামানের জবানবন্দি রেকর্ড করেন এবং সাকিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রবিবার হাতিয়ার তমরুদ্দিন লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে আসার পথে ১৭ বছর বয়সী ওই কলেজছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগীর ভাই কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।