Web Analytics
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৬ সালে ইসরাইলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ করেছে, যা আগে ছিল ৪ দশমিক ৮ শতাংশ। বুধবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে এই পূর্বাভাস কমানো হয়েছে। গাজা, লেবানন ও ইরানে চলমান যুদ্ধ ইসরাইলের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, যদিও দেশটি এখন পর্যন্ত স্থিতিশীলতা দেখিয়েছে।

আইএমএফের প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক অস্থিরতা ও কাঠামোগত সমস্যার কারণে আগামী সময়ে প্রবৃদ্ধি চাপে থাকবে। সংস্থাটি সতর্ক করেছে যে, উত্তেজনা আবারও বেড়ে গেলে অর্থনীতির জন্য তা বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সীমাবদ্ধতার কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে, যদিও ইসরাইলি শেকেল মার্কিন ডলারের বিপরীতে তিন দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে ইসরাইলের প্রবৃদ্ধি আবার বেড়ে ৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে এবং ২০২৬ ও ২০২৭ সালে মূল্যস্ফীতি প্রায় ২ শতাংশের মধ্যে স্থিতিশীল থাকবে। এই পূর্বাভাস ১০ জুন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।