Web Analytics
ঠিকাদারের গাফিলতি ও অসহযোগিতার কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার পানি শোধনাগার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। পৌরবাসীর দাবির মুখে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গত সোমবার পরীক্ষামূলকভাবে শোধনাগার চালু করে বাড়ির কলে পানি সরবরাহ করেছিল। তবে তিন ঘণ্টা পর সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সুপেয় পানির প্রত্যাশায় থাকা বাসিন্দাদের মধ্যে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রায় দুই বছর আগে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ, মানববর্জ্য ব্যবস্থাপনা ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় শোধনাগারটি নির্মিত হয়। ঢাকাভিত্তিক এসএএম কনসোর্টিয়াম লিমিটেড এটি নির্মাণ করে। চুক্তি অনুযায়ী ১২ মাস পরীক্ষামূলকভাবে চালানোর পর পৌরসভাকে হস্তান্তরের কথা থাকলেও প্রতিষ্ঠানটি তিন মাস ১৯ দিন চালুর পর শোধনাগার বন্ধ রাখে বলে জানা গেছে।

সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু দ্রুত শোধনাগার চালু এবং রাস্তা ও ড্রেন নির্মাণ শেষ করার দাবি জানিয়েছেন। উপসহকারী প্রকৌশলী খোকন রানা জানান, হস্তান্তরের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয়েছে এবং চলতি সপ্তাহ থেকে নিয়মিত পরীক্ষামূলক চালুর আশা রয়েছে। পৌর কর্তৃপক্ষ বলেছে, এখনো হস্তান্তর না হওয়ায় তাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।