Web Analytics
আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এ ২০টির বেশি দেশের পর্যটন খাতসংশ্লিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণের আশা করা হচ্ছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক এ মেলায় ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, পর্যটন বোর্ড, ট্রাভেল এজেন্সি এবং পর্যটনসেবাদাতা প্রতিষ্ঠান অংশ নেবে।

দেশের ট্যুর অপারেটরদের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) পর্যটনের প্রসার, ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে মেলার আয়োজন করছে। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের প্রতিনিধিরা অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, মেলাটি বাংলাদেশের পর্যটন গন্তব্য প্রচার, ব্যবসায়িক নেটওয়ার্ক গঠন এবং বৈশ্বিক বাজারের সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারণের প্ল্যাটফর্ম হবে। চারটি বিষয়ভিত্তিক হলে ২০০টির বেশি বুথ ও স্টলে ২২০টির বেশি প্রদর্শক অংশ নেওয়ার আশা রয়েছে। ২৫০ জনের বেশি যোগ্য ক্রেতা, আড়াই হাজার বাণিজ্যিক দর্শনার্থী ও ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থীর সমাগমের ধারণা করা হচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স টাইটেল স্পন্সর।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।