Web Analytics
হবিগঞ্জের বাহুবলে প্রায় এক কোটি টাকার ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বাহুবল মডেল থানা পুলিশ। ১৩ জুলাই ২০২৬ রাত ১১টা ৪০ মিনিটে মিরপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৩ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয় এবং চোরাচালানের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত জিরার মোট ওজন ৯ হাজার ৯৯০ কেজি, যার বাজারমূল্য প্রায় ৭৪ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। ট্রাকসহ জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৯৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা। আটক পাঁচজনের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত রাতের টহল কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।