বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনার ভাঙ্গুড়ায় এক কৃষককে বিএনপি নেতা কর্তৃক পিটিয়ে হত্যার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, রাজশাহীর বাঘা উপজেলার হরিণা গ্রামের ৫০ বছর বয়সী জামিল হোসেন জীবিকার তাগিদে পাবনায় গিয়ে ২০ জুন নির্যাতনের শিকার হয়ে নিহত হন। জামায়াত এ ঘটনাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এবং দেশে আইনের শাসনের অভাবে সাধারণ নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করে।
দলটি চরভাঙ্গুড়া গ্রামের আব্দুল কুদ্দুস মণ্ডলের ছেলে পলাতক বিএনপি নেতা ইউসুফ আলীকে গ্রেপ্তারের আহ্বান জানায় এবং নিহতের পরিবারের জন্য সরকারি আর্থিক সহায়তা ও সার্বিক সহযোগিতা দাবি করে। একই সঙ্গে নিহতের আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।