Web Analytics
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দেখানো পথেই হাঁটছে। শুক্রবার টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকার গণভোট অস্বীকার করছে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করছে না; এভাবে চললে সরকারের পরিণতিও হাসিনা সরকারের মতো হবে।

শফিকুর রহমান বলেন, গত নির্বাচনের আগে একটি দল নির্বাচন হলে সব সমস্যার সমাধানের কথা বলেছিল, কিন্তু এখন সমস্যা দ্বিগুণ বেড়েছে। তাঁর অভিযোগ, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি এবং দুর্নীতি, অনিয়ম ও অন্যায় বেড়েছে। বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ প্রতিষ্ঠার অভিযোগও করেন তিনি। তিনি আরও বলেন, সরকার নতুন মাত্রায় বৈষম্য বাড়াচ্ছে, শিক্ষাঙ্গনে দলীয়করণ চলছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে ভাগ বসানো হচ্ছে।

রুকনদের কোরআনের শিক্ষা ধারণ, আত্মসংযম ও মানুষের সঙ্গে ভালো আচরণের আহ্বান জানান জামায়াত আমির। গাজীপুরকে গুরুত্বপূর্ণ এলাকা উল্লেখ করে তিনি আগামী স্থানীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে সর্বশক্তি দিয়ে কাজ করার আহ্বান জানান। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।