বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৬তম পরিচালনা বোর্ড সভা রাজশাহীর কার্যালয়ে রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, রাজশাহী ও দিনাজপুরের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিএমডিএর চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের কৃষকদের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরিচালনা পর্ষদের সদস্যরা বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে আশা ব্যক্ত করেন যে দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিএমডিএ উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষকের জীবনমান উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।