Web Analytics
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার ঢাকায় মিরপুর পশ্চিম থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমির আবদুল্লাহ মুয়াজ। সেলিম উদ্দিন বলেন, জাতীয় ঐক্য সুদৃঢ় করে পতিত স্বৈরাচারের অপতৎপরতা মোকাবিলা করতে হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ যেন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি এবং স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছে। দীর্ঘদিনের জুলুম, নির্যাতন ও দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত পরিবর্তন নস্যাৎ করার চেষ্টা জনগণ মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।