লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জীমনাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করেন। শুক্রবার বিকেল ৫টার দিকে পাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির অধীন পাটগ্রাম বিওপি হেডকোয়ার্টারের আওতাধীন সীমান্ত পিলার ৮১৮-৮১৯ এর মাঝামাঝি স্থানে বিএসএফের বাগডোবরা ক্যাম্পের সদস্যরা ওই ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেন। এ সময় বিজিবির টহল দল ও স্থানীয় জনতা বাধা দিলে বিএসএফ সদস্যরা পিছু হটে এবং নাগরিকটিকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
ঘটনা সম্পর্কে বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।