Web Analytics
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সোমবার দুটি পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। কোষারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের আট মাস বয়সী শিশু হোসেন লিচুর বিচি গলায় আটকে মারা যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গিয়েছিল।

অন্যদিকে একই সন্ধ্যায় দৌলতপুর ইউনিয়নের কেটগাঁও সিন্দুল্যা গ্রামের ৩৫ বছর বয়সী কাঠমিস্ত্রি মিঠুন মিত্রবাটি গ্রামে একটি বাড়ির টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়ারিস ইয়াজদানি ও পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক উভয়েই ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।