জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৫ মে) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়। নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়নি। পরে তিনি আদালতে যান এবং আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়ন গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন। যাচাই-বাছাই শেষে ২ মে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি।
এদিকে মনিরা শারমিন তার প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দাখিল করেন এবং গেজেট প্রকাশ না করার অনুরোধ জানান। তবে ৪ মে হাইকোর্টের একটি বেঞ্চ স্বার্থসংঘাতের কারণে রিট শুনতে অপারগতা প্রকাশ করে এবং তা অন্য বেঞ্চে পাঠিয়ে দেয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।