Web Analytics
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালের ১৩ জানুয়ারি মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় এই তলব করা হয়। বৈঠকে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, কোনো উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের সম্পর্কের পথে বড় অন্তরায়। এতে ১২ বছর বয়সি শিশু হুজাইফা গুরুতর আহত হয়।

বাংলাদেশ মিয়ানমারকে এ ঘটনার পূর্ণ দায় নিতে বলে এবং ভবিষ্যতে যেন এ ধরনের সীমান্ত অতিক্রম করে গুলিবর্ষণ না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত যেন বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে, তা নিশ্চিত করতে হবে।

মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং আহত শিশুটি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।