Web Analytics
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামের শাম্মী আক্তার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন। সোমবার বিএনপির ঘোষিত সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য, কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই শাম্মী আক্তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। রাজপথের আন্দোলনে তার সাহসী ভূমিকার কারণে তিনি ‘অগ্নিকন্যা’ নামে পরিচিত হন। ২০০৮ সালে মাত্র ৩৩ বছর বয়সে তিনি প্রথমবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সংসদে তার তেজস্বী বক্তব্য আলোচনায় আসে।

স্থানীয় নেতারা তার নতুন মনোনয়নকে দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি ও হবিগঞ্জবাসীর গর্ব হিসেবে দেখছেন। শাম্মী আক্তার বলেছেন, এই মনোনয়ন তার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্ব, যা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।