Web Analytics
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, সংঘাত আরও বাড়লে তেজস্ক্রিয়তার ঝুঁকি তৈরি হতে পারে, তাই সব পক্ষকে সতর্ক থাকতে হবে।

আইএইএ জানিয়েছে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে ইরানে পারমাণবিক উপাদান সংরক্ষিত স্থাপনাগুলো অক্ষত রয়েছে এবং তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। তবে ইসফাহানের নাতানজ পারমাণবিক স্থাপনার কাছাকাছি দুটি ভবনে ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে, যদিও বড় ধরনের পারমাণবিক ঝুঁকি শনাক্ত হয়নি। দক্ষিণ-পূর্বাঞ্চলের বুশেহর পারমাণবিক কেন্দ্রেও কোনো ক্ষতির প্রমাণ মেলেনি।

সংস্থাটি জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি এড়াতে সব পক্ষের সংযত আচরণ অপরিহার্য।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।