Web Analytics
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতসহ বিশ্বের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দাসত্বের নয়, বন্ধুত্বের হবে। শনিবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদে গরিব-দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, ভারত আন্তরিক হলে এবং বাংলাদেশ সরকারের দেওয়া শর্তগুলো পূরণে রাজি হলে দেশটির সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে বাংলাদেশের কোনো আপত্তি নেই।

হুমায়ুন কবির বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় ভারতকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া অন্যান্য শর্ত পূরণে ভারত সরকার আন্তরিক হলে দুই দেশের সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাবে। সব দেশের সঙ্গে সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে। বাংলাদেশের দাবিগুলোতে ভারতের ইতিবাচক সাড়া মিললে প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফর করতে পারেন বলেও তিনি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।