Web Analytics
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্যরা অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের কারণে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে এবং এর খেসারত দিচ্ছে মার্কিন জনগণ। কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস শুক্রবার কমিটির ডেমোক্র্যাটদের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ অভিযোগ করেন।

মিকস বলেন, ট্রাম্পের ‘বিপর্যয়কর ইরান যুদ্ধ’ পেট্রল ও ডিজেলের দাম আকাশচুম্বী করেছে। রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার বিষয়ে ট্রাম্পের ঘোষণারও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, রুশ জ্বালানির ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আইন সই করার কয়েক সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট তাঁর অবস্থান থেকে সরে এসেছেন।

ট্রাম্প আগে জানিয়েছিলেন, রাশিয়া অবিলম্বে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে এবং নভেম্বরে ও পরবর্তী সময়েও আরও জ্বালানি পাঠানোর পরিকল্পনা রয়েছে। মিকস এ অবস্থান পরিবর্তনের নিন্দা জানিয়ে বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য ভ্লাদিমির পুতিনের ওপর অর্থনৈতিক চাপ তৈরির বদলে ট্রাম্প তাঁকে তুষ্ট করার নীতি চালিয়ে যাচ্ছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।