Web Analytics
ইরানে টানা প্রায় ৫০ দিন ধরে বৈশ্বিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, গত সাত সপ্তাহ ধরে দেশটি কার্যত বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, যা বর্তমান বিশ্বে অত্যন্ত বিরল একটি ঘটনা।

বিবিসি অ্যারাবিকের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকার ধীরে ধীরে যোগাযোগব্যবস্থার ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করছে। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্টারনেট সেবা আংশিকভাবে পুনরুদ্ধার হয়েছে। প্রায় ৫০ দিন পর গুগলের বিভিন্ন সেবা ব্যবহার করা গেলেও সংযোগ এখনো পুরোপুরি স্বাভাবিক নয় এবং ব্যবহারকারীরা নানা বিঘ্নের মুখোমুখি হচ্ছেন।

সীমিত সংযোগের কারণে অনেক ইরানি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, বিশেষ করে স্টারলিংক ব্যবহার করছেন। প্রতি গিগাবাইট ডেটার জন্য প্রায় ৬ ডলার খরচ হওয়ায়, গড় মাসিক আয় ২০০ থেকে ৩০০ ডলার হওয়া দেশটিতে এটি সাধারণ মানুষের জন্য বড় আর্থিক চাপ তৈরি করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।