Web Analytics
নৌপথে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশি অর্থ আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। তিনি টার্মিনাল ব্যবস্থাপনা, যাত্রীসেবা, লঞ্চ চলাচল, ভাড়া আদায়, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনের সময় তিনি লঞ্চযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধার খোঁজ নেন।

যাত্রীভোগান্তি কমাতে সদরঘাটসহ সব যাত্রীবাহী নৌযানে দৃশ্যমান স্থানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা প্রদর্শনের নির্দেশ দেন তিনি। কর্মকর্তা-কর্মচারী ও নৌযান শ্রমিকদের যাত্রীদের সঙ্গে দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণের আহ্বান জানানো হয়। পরিচ্ছন্ন টার্মিনাল এবং আধুনিক, যাত্রীবান্ধব অবকাঠামো গড়ার তাগিদ দিয়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের নিয়মিত টার্মিনাল ও নৌযান পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।