Web Analytics
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির চাকসু ও সিনেট নির্বাচনের তফসিল অবিলম্বে ঘোষণা, শতভাগ আবাসন নিশ্চিত, আবাসন ভাতা চালু, অটোমেশন পদ্ধতিতে মেধাভিত্তিক হলের সিট বণ্টন এবং পরিবহন ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব দাবি তুলে ধরে।

সংগঠনটির নেতারা বলেন, আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার প্রায় ছয় দশক পরও ২০ শতাংশের কম শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা গেছে। অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের আশপাশের কটেজ, মেস ও শহরে অতিরিক্ত ভাড়ায় থাকতে হচ্ছে বলে তারা জানান। আগামী তিন দিনের মধ্যে শতভাগ আবাসনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ এবং তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়ার দাবি করা হয়।

ছাত্রশিবির রাজনৈতিক প্রভাব ও সুপারিশ ছাড়া স্বয়ংক্রিয় ও মেধাভিত্তিক সিট বরাদ্দ, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং সোহরাওয়ার্দী হলের ঘটনাসহ সিট দখলের অভিযোগ তদন্তের দাবি জানায়। তারা শাটল ট্রেনের বগি ও সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় রুটে বাস বাড়ানো এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর কথাও বলে। নেতারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।