Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল দেশের প্রতিটি সক্ষম নাগরিককে কর্মসংস্থানের সুযোগ দিতে চায়, বেকার ভাতা নয়। সোমবার দুপুর পৌনে ১২টায় কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদাবাজরাও যেন এসব কর্মকাণ্ড থেকে ফিরে আসে, তাদেরও কাজ দেওয়া হবে। তিনি বলেন, বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চান না।

ডা. শফিকুর রহমান জানান, কুষ্টিয়া জেলায় প্রায় ৬০টি রাইস মিল থেকে প্রতিটি ট্রাকের জন্য প্রায় পাঁচ হাজার টাকা করে বেসরকারি খাজনা আদায় করা হয়, যা ট্রাক মালিক ও ব্যবসায়ীদের জন্য কষ্টদায়ক। তিনি দখলবাজ ও চাঁদাবাজদের এসব কাজ থেকে সরে এসে সম্মানজনক জীবিকা অর্জনের আহ্বান জানান এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন।

প্রায় ৬০ থেকে ৭০ হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জনসভায় খেলাফত মজলিস, জাগপা ও ইসলামী ছাত্রশিবিরসহ ১১ দলীয় জোটের নেতারাও বক্তব্য রাখেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।