ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস সেন্টিনেল-২ মিশন ইরানের উপকূলের কাছাকাছি মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রণতরিটি ওমান উপকূলে অবস্থান করলেও পরে সেটিকে উত্তর-পশ্চিম দিকে হরমুজ প্রণালির অভিমুখে অগ্রসর হতে দেখা যায়। ইইউর স্যাটেলাইট পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই ছবিগুলো প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কিছু ছবি শেয়ার করেছে। তাদের দাবি, ছবিগুলোতে গত শনিবার সমুদ্রে অবস্থানরত রণতরিটির কার্যক্রম দেখা গেছে। উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা নিয়ে বাড়তি নজরদারির মধ্যে এই ছবি প্রকাশ করা হয়েছে।
তবে রণতরিটির অবস্থান বা মিশনের উদ্দেশ্য সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।