Web Analytics
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে জনগণকে বিভ্রান্ত এবং রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাসাস আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সংকটটি শুধু অভ্যন্তরীণ কারণে সৃষ্টি হয়নি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরকেন্দ্রিক সংঘাত, এলএনজি আমদানির প্রতিবন্ধকতা এবং মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি পরিস্থিতিকে জটিল করেছে। সমুদ্রপথে জাহাজ চলাচলের ঝুঁকির কারণে আমদানিনির্ভর দেশের গ্যাস সরবরাহ, শিল্পকারখানা সচল রাখা ও স্বাভাবিক বিদ্যুৎ উৎপাদন কঠিন হয়ে পড়ছে বলে তিনি জানান।

তিনি বলেন, সরকার অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নিয়েছে এবং মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন উৎস থেকে গ্যাস সংগ্রহে যোগাযোগ করছে। মহেশখালী টার্মিনালের মেরামত চলছে বলেও জানান তিনি। নাগরিকদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়ে রিজভী বলেন, বিরোধী দলকে সমালোচনার পাশাপাশি সমাধানের পথ দেখাতে হবে এবং সরকারকে উদ্যোগ আরও কার্যকর করতে হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।