Web Analytics
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ রেলযাত্রা নিশ্চিত করতে সোমবার রাজধানীর রেল ভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা বজায় রাখা, নাশকতা প্রতিরোধ এবং টিকিট কালোবাজারি রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় পূর্বের ন্যায় ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি বহাল রাখার সিদ্ধান্ত হয়। মন্ত্রী নির্দেশ দেন, আসনবিহীন টিকিটধারীরা যেন এসি বা প্রথম শ্রেণির কামরায় ভ্রমণ করতে না পারে। টিকিটবিহীন যাত্রী সনাক্ত, কালোবাজারি প্রতিরোধ ও ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়।

রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।