Web Analytics
গুপ্তচরবৃত্তি ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে ভারতীয় নাগরিক রবিউল ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে করা মামলায় সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। গোয়েন্দা পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের পর রবিউলকে এর আগে দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। রাষ্ট্রপক্ষ তাকে ‘র’-এর এজেন্ট এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ করে। আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন জানায়।

মামলার অভিযোগ অনুযায়ী, রবিউল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মাটিয়া থানার গৌড়িভোজ গ্রামের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে। তাকে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, ১৪ সেপ্টেম্বর ভারত থেকে বাংলাদেশে আসার পর তার গতিবিধি সন্দেহজনক ছিল। তার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডিতে জন্মতারিখের অসঙ্গতি পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।