Web Analytics
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেছেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক আহত জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি। শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, গেজেটভুক্ত না হওয়ায় অনেক আহত ব্যক্তি রাষ্ট্রের প্রতিশ্রুত চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় তাদের কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও তিনি দাবি করেন। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে এমন বাদ দেওয়াকে তিনি নিন্দনীয় উল্লেখ করেন এবং বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সম্পত্তি নয়; এতে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন।

প্রতিমন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে আহত যোদ্ধা ও শহিদ পরিবারের পুনর্বাসনের কাজ চলছে এবং সেখানে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না। বাদ পড়াদের সীমিত সময়ের জন্য পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হবে। পরিকল্পনা কমিশনে পাঠানো নতুন প্রস্তাবে কৃত্রিম অঙ্গ সংযোজন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।