Web Analytics
ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদল নেতা ও জুলাইযোদ্ধার মৎস্য খামারে মাছ চুরি করতে গিয়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী গণধোলাইয়ের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার ভোরে উপজেলার পাগলা থানার স্বল্পছাপিলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা আজিজুল হক, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, অমিত ও জাহিদ হাসানসহ ১০–১২ জন মাছ চুরির ঘটনায় জড়িত ছিলেন। পরে ছাত্রদল ও জুলাইযোদ্ধারা তাদের ধরে গণধোলাই দেন।

এ সময় সশস্ত্র ছাত্রলীগ কর্মীদের হামলায় মৎস্য প্রকল্পের সঙ্গে যুক্ত কয়েকজন গ্রামবাসী আহত হন। উভয় পক্ষের সাতজন আহত হয়েছে বলে জানা গেছে। পাগলা থানার ওসি আমিনুল ইসলাম জানান, স্বল্পছাপিলা গ্রামের ওরপাথর বিলে মাছ ধরা নিয়ে মারামারি হয়েছে, তবে আওয়ামী লীগ বা ছাত্রলীগের লোকজন জড়িত কিনা তিনি জানেন না।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে, তবে গ্রেপ্তার বা আইনি পদক্ষেপ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।