Web Analytics
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর দীর্ঘদিন ঝুলে থাকা নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস এই সিদ্ধান্তের ঘোষণা দেন। হাঙ্গেরিতে সরকার পরিবর্তনের পর কয়েক মাসের অচলাবস্থা কাটিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাতজন বসতি স্থাপনকারী বা সংগঠনকে কালো তালিকাভুক্ত করা হবে এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতিনিধিদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইইউ।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো জানান, পশ্চিম তীরে উগ্র ও সহিংস বসতি স্থাপন কার্যক্রমে জড়িত সংগঠন ও নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিরোধিতার কারণে পদক্ষেপটি এতদিন আটকে ছিল, তবে পিটার মাগইয়ার ক্ষমতায় আসার পর ভেটো প্রত্যাহার হওয়ায় পথ খুলে যায়। ইইউ মন্ত্রীরা পশ্চিম তীরের বসতি থেকে আসা পণ্য নিষিদ্ধ করার প্রস্তাব নিয়েও আলোচনা করেছেন, যদিও কোনো সিদ্ধান্ত হয়নি।

ইসরাইল নতুন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর একে ইউরোপের নৈতিক দেউলিয়াত্ব বলে মন্তব্য করেছে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ইইউকে ‘ইহুদি বিদ্বেষী’ আখ্যা দেন এবং পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।