Web Analytics
২০২৬ সালের ৭ জুলাই সিরিয়ার রাজধানী দামেস্কে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সফর চলাকালীন একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। রয়টার্সের এক নিরাপত্তা সূত্র জানায়, ম্যাক্রোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক বিস্ফোরণে শহর কেঁপে ওঠে।

ম্যাক্রোঁ বর্তমানে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল-শারাসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে দামেস্কে অবস্থান করছেন। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পর্যটন মন্ত্রণালয়ের সদর দপ্তরেও একটি বিস্ফোরণ ঘটে, যাতে কয়েকজন আহত হন। সিরিয়ার সংবাদমাধ্যম আল-ইখবারিয়া জানায়, বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট প্রাসাদে আহমদ আল-শারা ম্যাক্রোঁকে স্বাগত জানাচ্ছিলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ভবন এলিসি প্যালেস জানিয়েছে, আল-শারার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নিজে কোনো বিস্ফোরণের শব্দ শোনেননি। ঘটনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।