Web Analytics
মার্কিন সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা ট্রাম্প প্রশাসনের বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল নিয়ে বিতর্ক শুরুর প্রস্তাব আটকে দিয়েছেন। মঙ্গলবারের ভোটে প্রস্তাবটি ৫০–৪৬ ভোটে আটকে যায়, যেখানে বিতর্ক শুরু করতে প্রয়োজন ছিল ৬০ ভোট। ফলে প্রস্তাবিত ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেটের অনুমোদন আপাতত স্থগিত হয়েছে।

ডেমোক্র্যাট সিনেটররা শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির বিরোধিতা করেননি, বরং বিলের এমন ধারাগুলোরও বিরোধিতা করেছেন যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও গভীর করবে। তাদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করছে এবং প্রস্তাবিত বাজেটের আকারও অতিরিক্ত বড়।

ভোটের আগে সিনেট ডেমোক্র্যাট নেতা চাক স্কামার বলেন, এই বিল পাস হলে তা কংগ্রেসের তদারকি ছাড়াই ট্রাম্প প্রশাসনকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অনুমতি দেবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।