Web Analytics
কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি পশ্চিমবঙ্গের মুসলমানদের গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বার্তাসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মুসলমানদের কোরবানির জন্য বিকল্প হিসেবে ছাগল রয়েছে এবং সবাই যেন ছাগল দিয়েই কোরবানি করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে গরুর মাংস না খাওয়ার পরামর্শ দেন।

মাওলানা কাসেমি বলেন, গরুর মাংস খাওয়া বন্ধ করলে মুসলমানদের নয়, বরং হিন্দু পরিবারের ক্ষতি হবে, কারণ অনেক হিন্দু পরিবার দুধ ব্যবসার সঙ্গে যুক্ত এবং কোরবানির ঈদে গরু বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। মুসলমানরা গরু না কিনলে তাদের আর্থিক ক্ষতি হতে পারে।

গত সপ্তাহে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাই নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করেছে। এর ফলে রাজ্যে গরুর মাংস নিয়ে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।