Web Analytics
বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, আমদানিনির্ভর জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা, বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার চাপের কারণে দেশ গভীর সংকটে পড়েছে। বর্তমানে এলএনজি, কয়লা ও তেলের উচ্চমূল্যের কারণে সরকারকে প্রতিদিন ২০০ কোটিরও বেশি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।

বিএসআরইএর সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ, দীর্ঘমেয়াদে সবচেয়ে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান হলেও প্রয়োজনীয় নীতিগত সহায়তা পাওয়া যাচ্ছে না। বর্তমানে নবায়নযোগ্য যন্ত্রপাতি আমদানিতে ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক ও কর আরোপ রয়েছে, যা বিনিয়োগে বড় বাধা সৃষ্টি করছে। অন্যদিকে প্রচলিত জ্বালানি খাত ভর্তুকি ও নীতিগত সুবিধা পাচ্ছে।

সংগঠনটি নবায়নযোগ্য জ্বালানির ওপর শুল্ক ও কর কমানো, লিথিয়াম-আয়ন ব্যাটারিতে শূন্য শুল্ক নির্ধারণ, স্বল্প সুদে অর্থায়ন নিশ্চিত করা এবং স্থগিত সৌর প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।