Web Analytics
এনসিপি থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং সতর্ক করেন যে, এতে বিচারহীনতার সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে।

জারা লেখেন, সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে চাইছে এবং যুক্তি দিচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত বা গ্রেপ্তারের আগে সরকারের অনুমতি লাগবে। তিনি প্রশ্ন তোলেন, যদি একই সরকারের অনুমতি নিতে হয়, তবে সুষ্ঠু বিচার আদৌ সম্ভব কি না। তার মতে, অতীতেও গুমের শিকার পরিবারগুলো এই ধরনের অনুমতির জটিলতার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, কিন্তু সরকারের অনুমতি ছাড়া তদন্তের বিধান রাষ্ট্রকে জবাবদিহির ঊর্ধ্বে স্থাপন করে। এটি আইনের চোখে সবার সমতার সাংবিধানিক নীতির লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।