Web Analytics
চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার বিচার দাবি করেছে সংগঠনটি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, ক্যাম্পাস অস্থিতিশীল করতে ভাড়াটে গুন্ডা ও টোকাইদের ব্যবহার করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, যাতে বহু শিবির কর্মী আহত হয়েছেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, পোস্টারিং ও দেয়াল লিখন নিয়ে দুই সংগঠনের মধ্যে বিরোধের সূত্রে এই সংঘর্ষ ঘটে। ছাত্রদল শিবিরের ব্যানার ছিঁড়ে ফেলে এবং আপত্তিকর শব্দ ব্যবহার করে। প্রশাসনকে অবহিত করার পর ফেরার পথে কথাকাটাকাটির একপর্যায়ে হামলা হয়। বিকেলে বিক্ষোভ মিছিল চলাকালে আবারও ছাত্রদল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন কোনো সহযোগিতা করেনি এবং ছাত্রদল শাসক দলের ছাত্রসংগঠনের মতো আচরণ করছে।

তিনি দাবি করেন, এ ধরনের সহিংসতা দেশের রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন। শিবির সরকারকে সহাবস্থানের আহ্বান জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।