Web Analytics
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী ‘ট্রেন্ড’ নামের একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি আটক করার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ শুক্রবার এ তথ্য জানায়। আইআরজিসির ভাষ্য, জাহাজটি ইরানের নির্ধারিত পথ অনুসরণ না করে প্রণালি দিয়ে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছিল।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, নির্ধারিত পথ না মানার কারণেই জাহাজটিকে নিশানা করে আটক করা হয়। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর তেহরান হরমুজ প্রণালির ওপর কার্যত অবরোধ আরোপ করে রেখেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ ব্যবহারকারী জাহাজের কাছ থেকে টোল আদায় করতে চায় ইরান।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস হরমুজ প্রণালিতে একটি নিরাপত্তাজনিত ঘটনার কথা জানায়। সংস্থাটি ঘটনাস্থল ওমানের খাসাব শহর থেকে ১৬ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে বলে উল্লেখ করলেও জড়িত জাহাজের পরিচয় দেয়নি। ফলে আইআরজিসির উল্লেখ করা ট্রেন্ড জাহাজটিই ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল কি না, তা নিশ্চিত নয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।