Web Analytics
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দেয়নি ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে জাহাজটি গত বুধবার রওনা দেয়। প্রায় ৪০ ঘণ্টা চলার পর শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে অনুমতি চায়, কিন্তু তেহরান তা প্রত্যাখ্যান করে। পরে জাহাজটিকে নিরাপদে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা চলছে। জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবার মজুত রয়েছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে, তবে রেশনিং করে দৈনিক ব্যবহার ৬ টনে নামানো হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে খাবারের বরাদ্দ ও ওয়ার অ্যালাউন্স বাড়ানো হয়েছে।

জাহাজটি ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ করে কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের কথা ছিল। পরে যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে শারজায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জাহাজটির ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।