Web Analytics
ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফার ৭৬তম কংগ্রেসে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন ফিলিস্তিন ও ইসরায়েলের ফুটবল কর্মকর্তারা মুখোমুখি হন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজুব প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আহ্বান সত্ত্বেও ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বাসিম শেখ সুলাইমানের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান। রাজুব অভিযোগ করেন, পশ্চিম তীরের দখলকৃত অঞ্চলে ক্লাব পরিচালনার মাধ্যমে ইসরায়েল ফিফার বৈষম্যবিরোধী নীতিমালা লঙ্ঘন করছে এবং জানান যে তাদের সংস্থা ২০ এপ্রিল ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আপিল করেছে।

এর আগে ফিফা পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে অবস্থিত ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রায় ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে। অভিযোগগুলোর মধ্যে ছিল বর্ণবাদ, বৈষম্যমূলক আচরণ ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন। ফিফা সভাপতি ইনফান্তিনো দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং শিশুদের ভবিষ্যৎ ও ফুটবলের উন্নতির জন্য একসঙ্গে কাজ করার কথা বলেন।

রাজুব তার অবস্থান থেকে না সরে ইসরায়েলের ফিফা সদস্যপদ নিয়ে প্রশ্ন তোলেন এবং শাস্তির দাবি করেন। অন্যদিকে, ইসরায়েলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়ারিভ টেপার সরাসরি জবাব না দিয়ে ফিলিস্তিনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।