Web Analytics
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আরও হামলা চালানোর হুমকি দেওয়ার পর এর তীব্র সমালোচনা করেছেন অ্যারিজোনা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ৯ কোটি মানুষের একটি দেশকে ধ্বংস করে দেওয়ার হুমকি মানবতাবিরোধী অপরাধের শামিল। ট্রাম্পের নতুন ধ্বংসাত্মক হুমকির পরই তিনি এ প্রতিক্রিয়া জানান।

আনসারি ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষ্য, ট্রাম্পের বেপরোয়া ও নিজস্ব সিদ্ধান্তে শুরু করা যুদ্ধ বন্ধে জরুরি উদ্যোগ দরকার। প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটরা ফিরে পেলে এই যুদ্ধ থামাতে দ্রুত কাজ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের বাকি অংশ ধ্বংস করতে তিনি চান না, তবে পরিস্থিতির কারণে তাঁকে হয়তো সেই পদক্ষেপ নিতে হতে পারে। এ বিষয়ে তিনি বলেন, শিগগিরই জানা যাবে। ট্রাম্পের এ বক্তব্যের প্রতিবাদে আনসারি ইরানের বিরুদ্ধে আরও হামলার বিরোধিতা করেন এবং যুদ্ধ বন্ধে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার ওপর গুরুত্ব দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।