বাংলাদেশের সংসদ সদস্যরা ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে এবং মোট ভোটার ৩৪৯ জন। নির্ধারিত সময়ের মধ্যে কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ ও ভোট দিতে হবে সংসদ সদস্যদের।
সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয়ের দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট নিতে হবে। কাউন্টার ফয়েলে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে। এরপর পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।
ভোট শেষে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। ব্যালট নষ্ট হলে বাক্সে দেওয়ার আগে নির্বাচনকর্তাকে দেখাতে হবে। ভোটের সময় প্রচার, বক্তব্য বা ভাষণ নিষিদ্ধ। বিকেল ৫টার পর গণনা শুরু হবে এবং সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে নির্বাচনকর্তা বিজয়ী ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করবে। ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।