Web Analytics
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। শনিবার পাঠানো এক বার্তায় তিনি বলেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় রচনা করেছে। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত নবীন এই দলটি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টিতে বিজয় অর্জন করেছে এবং আরও কয়েকটি আসনে সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে।

ইউনূস বার্তায় ২০২৪ সালের আন্দোলনে নাহিদ ইসলামের নেতৃত্ব ও সহযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উপদেষ্টা পরিষদে নাহিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার প্রশংসা করে বলেন, নাহিদের কর্মদক্ষতা ও নীতিগত দৃঢ়তা তাকে মুগ্ধ করেছে। ইউনূস বলেন, গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন নতুন কণ্ঠস্বর ও ধারণা উঠে আসে, আর এনসিপির সাফল্য তরুণ সমাজের নীতিনিষ্ঠ রাজনীতির প্রতি আস্থার প্রতিফলন।

তিনি আহ্বান জানান, এনসিপি যেন সংসদে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করে এবং আদর্শ ও মূল্যবোধ অক্ষুণ্ণ রাখে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।